Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
‘লাল সালাম’ নিয়ে ফিরছেন রজনীকান্ত – GBTnews Bangla Press "Enter" to skip to content

‘লাল সালাম’ নিয়ে ফিরছেন রজনীকান্ত

মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘লাল সালাম’র ট্রেলার। ইউটিউবে ট্রেলার মুক্তির পরপরেই নেটিজেনরা পঞ্চমুখ হয়ে প্রশংসা করছেন এ সিনেমার।

আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। সুপারস্টার রজনীকান্তকে এ সিনেমায় দেখা গেছে তার চিরচেনা রূপে।

এ সিনেমায় মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছে রজনীকান্ত। তাই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমাটি।

গত বছরের মার্চে শ্যুটিং শুরু হয়েছিল সিনেমাটির। যা শেষ হয় আগস্টে। স্পোর্টস-ড্রামা জনরার এ সিনেমাটিতে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন বিষ্ণু বিশাল, বিগনেশ, বিক্রান্তসহ প্রমুখ।

সংগীত পরিচালনায় আছেন এ আর রহমান। লাইকা প্রডাকশনের ব্যনারে নির্মিত সিনেমাটির পরিবেশক হিসেবে রয়েছে রেড জায়ান্ট মুভিজ।

রজনীকান্তের ভক্ত-অনুসারীরা মনে করছেন, বরাবরের মতোই সুপারহিট হবে এটি। গত বছর দীপাবলিতে টিজার মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহে রয়েছে লাল সালাম। সিনেমাটির ডিজিটাল সত্ত্ব বিক্রি হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও সান টিভিতে।

উল্লেখ্য, গতবছর ব্লকবাস্টার ‘জেলার’ সিনেমায় সবশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল এই বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতাকে।

/এমএইচআর

সুত্রঃ যমুনা টিভি

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.