Press "Enter" to skip to content

ভয়াবহ চেহারায় বড় পর্দায় ফিরছেন ববি

ববি দেওল। ছবি: হিন্দুস্তান টাইমস।

আজ ৫৫ বছরে পা রাখলেন ববি। জন্মদিনে ভক্তদের কিছুই উপহার দিবেন না, এটা সম্ভব নয়! তাইতো, নিজের নতুন সিনেমার খলনায়ক চেহারার ছবি ভক্তদের সামনে নিয়ে এলেন ববি। শনিবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ‘অ্যানিম্যাল’ সিনেমায় খলনায়কের চরিত্রে মাত্র ১৫ মিনিট স্ক্রিনে থেকেই ভক্তদের হৃদয়ে স্থান করে নিয়েছেন নব্বইয়ের জনপ্রিয় এই তারকা। তবে এবার বলিউড নয়, দক্ষিণী ছবি ‘কাঙ্গুভা’তে দেখা যাবে ববিকে।

জন্মদিনে ‘কাঙ্গুভা’র পোস্টার শেয়ার করেছেন ববি। ছবিতে ববিকে দেখা যায়, লম্বা চুলে শিং পরিহিত অবস্থায়। তার একটি চোখ ছিল ভয়ানক এবং বুকে একটি পাঁজর লাগানো ঢাল পরতে দেখা গেছে। নারী যোদ্ধাদের একটি দল তাকে ঘিরে রেখেছে।

ববির সঙ্গে ‘কাঙ্গুভা’ সিনেমায় অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা সুরিয়া। এদিন সুরিয়া নিজেও সহ-অভিনেতা ববি দেওলের নতুন লুকের পোস্টারটি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন ববি ভাই! উষ্ণ বন্ধুত্বের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের ‘কাঙ্গুভা’য় শক্তিশালী উধিরানের চরিত্রে আপনাকে রূপান্তরিত হতে দেখাটা দারুণ ব্যাপার ছিল।

সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন সুরিয়া। চলতি বছরে তামিল, তেলেগু, কন্নড়, মালায়লাম ও হিন্দি ভাষায় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

\এআই/

সুত্রঃ যমুনা টিভি

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.