Press "Enter" to skip to content

একসঙ্গে কাজ করবেন পরমব্রত-অনুপম

পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনুপম রায়। ছবি: আনন্দ বাজার পত্রিকা।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় বিয়ে করেছিলেন পিয়া চক্রবর্তীকে। যখন তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে, সেসময় গুঞ্জন উঠেছিল– অভিনেতা পরমব্রত চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নাকি অনুপমের সাথে দূরত্ব তৈরি হয়েছিল পিয়ার।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘বন্ধু’ পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ‘অভিনেতা’ পরমব্রত। গুঞ্জন রয়েছে, পরমব্রতের সঙ্গে একটি সিনেমায় কাজ করবেন অনুপম। শোনা যাচ্ছে, ছবির নাম ‘টেক্কা’ এবং প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট। শুক্রবার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, এই ছবিতে ফের সিনে পর্দায় জুটি বাঁধছেন পরমব্রত ও স্বস্তিকা। সৃজিত পরিচালিত থ্রিলারে দেব ও রুক্মিণী মৈত্রকেও দেখা যাবে একসাথে। সাথে রয়েছেন পরমব্রত ও অনুপম। ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারি মাস থেকে শুরু হবে ছবির কাজ।

/এআই

সুত্রঃ যমুনা টিভি

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.