Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
অনলাইন গেমিং কাণ্ডে রণবীরকে গোয়েন্দা অধিদফতরে তলব – GBTnews Bangla Press "Enter" to skip to content

অনলাইন গেমিং কাণ্ডে রণবীরকে গোয়েন্দা অধিদফতরে তলব

বলিউডের হার্টথ্রব নায়ক রণবীর কাপুর। প্রথম সারির নায়কদের তালিকায় নাম লেখাতে নিজেকে প্রমাণ করেছেন দর্শকদের সামনে। এবার আইনি জটিলতায় ফেঁসে যাচ্ছেন তিনি। অনলাইন গেমিংকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে তলব করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

শুক্রবার (৬ অক্টোবর) ইডির দফতরে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে রণবীরকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রণবীর ছাড়াও ইডির স্ক্যানারে রয়েছেন আরও ১৫-২০ জন তারকা। সেই তালিকায় নাম রয়েছে গায়ক আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিং, নেহা কাক্কার। রয়েছেন টাইগার শ্রফ, এলি আব্রাম, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতী খরবান্দা, নুসরত ভারুচার মতো নামকরা শিল্পীরা।

এর আগে, সানি লিওন দোষী হয়েছিলেন একই দোষে। তিনিও সৌরভের বিয়েতে দাওয়াত পেয়েছিলেন। স্বামী সন্তান নিয়ে বেশ সেজুগুজে বিয়ে খেতে গিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখান রণবীর। এরপর একধিক হিট সিনেমা দিয়ে চলেছেন তিনি। বর্তমানে তাকে বলিউডের ‘রকস্টার’ বলা হয়।

এটিএম/

সুত্রঃ যমুনা টিভি

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.