Press "Enter" to skip to content

খুশবন্ত সিংয়ের উপন্যাস অবলম্বনে সিনেমা বানাচ্ছেন আমির খান, পরিচালনায় রাজকুমার সন্তোষী

জকুমার সন্তোষী পরিচালিত আমির খানের পরবর্তী প্রযোজনা ‘লাহোর ১৯৪৭’ এ অভিনয় করবেন সানি দেওল। ছবি: হিন্দুস্তান টাইমস।

প্রযোজক হিসেবে পরবর্তী প্রজেক্ট ঘোষণা করেছেন আমির খান। ‘আমির খান প্রোডাকশন’র সাথে পরিচালক রাজ কুমার সন্তোষী ‘লাহোর ১৯৪৭’ শিরোনামে সিনেমাটি তৈরি করা করবেন। মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন সানি দেওল।

আমির খান তার প্রযোজনা কোম্পানির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খবরটি শেয়ার করেছেন। পোস্টে তিনি বলেন, আমি ও আমির খান প্রোডাকশন (একেপি)’র পুরো দল অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের পরবর্তী প্রোজেক্ট ‘লাহোর ১৯৪৭’ রাজ কুমার সন্তোষী পরিচালনা করবেন। প্রধান চরিত্রে অভিনয় করবেন সানি দেওল। আমরা যে যাত্রা শুরু করতে যাচ্ছি, সেজন্য আপনাদের সকলের আশীর্বাদ চাই।

গুঞ্জন রয়েছে, ‘লাহোর ১৯৪৭’ সিনেমাটি খুশবন্ত সিংয়ের উপন্যাস ‘ট্রেন টু পাকিস্তান’ অবলম্বনে নির্মিত হবে।

/এআই

সুত্রঃ যমুনা টিভি

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.