Press "Enter" to skip to content

বুসান চলচ্চিত্র উৎসবে ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের অন্যতম সফল চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী প্রথমবারের মতো ‘অটোবায়োগ্রাফি’ ওয়েব ফিল্মে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ফারুকীর যেখানে সহশিল্পী হিসেবে আছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এবার দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় বুসান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে সিরিজটি।

অটোবায়োগ্রাফি ওয়েব ফিল্মের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত।

এবারের উৎসবের ২৮-তম আসরে প্রদর্শিত দুটি হলে তিনবার প্রদর্শিত হবে ‘অটোবায়োগ্রাফি’।

ওয়েব ফিল্ম প্রসঙ্গে নির্মাতা ও অভিনেতা মোস্তফা সরয়ার ফারুকী তার সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার (২২ সেপ্টেম্বর) পোস্ট করে বলেন, গত কয় বছরের একটা যন্ত্রণা ছিল আমি আমার দর্শকদের কাছে যেতে পারছি না। ‘মিনিস্ট্রি অব লাভ প্রজেক্ট’র জন্য বানানো চরকি অরিজিনাল ফিল্ম ‘অটোবায়োগ্রাফি’ আর ‘মনোগামী’ আমার এই কষ্টটা দূর করবে দ্রুতই- এর চেয়ে আনন্দের কিছু নাই। কবে দেশের মানুষ এই দুইটা ছবি দেখতে পাবে, সেটা জানা যাবে জলদি!

অটোবায়োগ্রাফির পোস্টার। ছবি: ফেসবুক পেইজ।

তিনি ভক্তদের উদ্দেশে আরও বলেন, আপাতত আরেকটা আনন্দের খবর। বুসানে আমাদের ছবি অটোবায়োগ্রাফির স্ক্রিনিং শিডিউল প্রকাশ করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) বুসান সিনেমা সেন্টারের সিনেমাথেক এবং সোমবার (৯ অক্টোবর) আর বুধবার (১১ অক্টোবর) লোটে সিনেমায় আমাদের তিনটা প্রদর্শনী। এর মধ্যে প্রথম দিনেই আমাদের প্রথম প্রদর্শনীর টিকিট সোল্ড আউট।

/এআই

সুত্রঃ যমুনা টিভি

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.