Press "Enter" to skip to content

লোকেশ কানাগরাজের সিনেমায় রজনীকান্ত

ছবি: সংগৃহীত।

গোটা ভারত যখন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ‘জেলার’ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই নিজের নতুন মুভির চুক্তিতে স্বাক্ষর করেছেন থালাইভা খ্যাত এই অভিনেতা। সম্প্রতি মুক্তি পাওয়া জেলার এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই পরবর্তী সিনেমার চুক্তিতে স্বাক্ষর করেছেন এই অভিনেতা।

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা লোকেশ কানাগরাজের সিনেমায় অভিনয় করবেন রজনীকান্ত। ছবিটির নামকরণ করা হয়েছে থালাইভা-১৭১। এটি অ্যাকশন থ্রিলার মুভি হতে চলেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

দক্ষিণের প্রায় সব নামকরা সুপারস্টারদের সাথে কাজ করেছেন কানাগরাজ। শুধু বাকি ছিলেন সুপারস্টার রজনীকান্ত। এবার তার সাথেও চুক্তি স্বাক্ষর করেছেন কানাগরাজ।

থালাইভা-১৭১ সিনেমায় সঙ্গীত পরিচালনা করবেন অনিরুধ রবিচন্দর। যে কি না ‘জওয়ান’ সিনেমার সঙ্গীত পরিচালনার জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও, এর আগে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ‘হোয়াই দিস কোলাবেরি ডি’ গানটির কম্পোজারও ছিলেন অনিরুধ।

অপরদিকে, ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’ সিনেমায় ‘স্টান্ট কোরিওগ্রাফার’ হিসেবে কাজ করা আনবারিভও থাকছেন থালাইভার-১৭১ ছবিতে। কেজিএফ চ্যাপ্টার ওয়ানে কোরিওগ্রাফির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।

ছবি: সংগৃহীত।

সান পিকচার্স সোমবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে। প্রোডাকশন হাউসটি ক্যাপশনসহ একটি পোস্টার শেয়ার করে লিখে, আমরা সুপারস্টার রজনীকান্তের নতুন মুভি ‘থালাইভার-১৭১’ ঘোষণা করতে পেরে আনন্দিত। এদিকে, রজনীকান্তের ভক্তরাও তাতে ব্যাপক উচ্ছ্বসিত।

/এআই/এমএন

সুত্রঃ যমুনা টিভি

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.