Press "Enter" to skip to content

বাবা হারালেন চঞ্চল চৌধুরী

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭.৫০ মিনিটে রাজধানীর গ্রীণ লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি।

শাহানাজ খুশি বলেন, চঞ্চলের নিজ এলাকা পাবনার সুজানগর উপজেলার কামারহাট নিজের নিজ এলাকায় বুধবার তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।

দুই সপ্তাহ দিন ধরে চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী হাসপাতালের ভর্তি ছিলেন। তার চিকিৎসা চলছিল আইসিইউতে। মঙ্গলবার সন্ধ্যায় স্ট্রোক করে মারা যান।

এনজে

সুত্রঃ ভোরের কাগজ

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.