Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
অভিনেতা মাসুম আজিজ আর নেই – GBTnews Bangla Press "Enter" to skip to content

অভিনেতা মাসুম আজিজ আর নেই

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ আর নেই। সোমবার (১৭ অক্টোবর) বিকেল তিনটার দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে প্রয়াত হন তিনি। এ তথ্য নিশ্চিত করেন এই অভিনেতার শ্যালক ওয়াকিব বাবু। তিনি জানান, রাজধানীর স্কয়ার হাসপাতালে বিকেল তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাসুম আজিজ।

এদিকে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসও এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, মাসুম ভাই আর নেই।

দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন মাসুম আজিজ। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

অভিনয়ের জন্য মঞ্চ, টেলিভিশন আর সিনেমায় খ্যাতি রয়েছে মাসুম আজিজের। বিশ্ববিদ্যালয় জীবন থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত তিনি। প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন ১৯৮৫ সালে। দীর্ঘ অভিনয় জীবনে চার শতাধিক নাটকে কাজ করেছেন মাসুম আজিজ।

অভিনয়শিল্পী পরিচয় ছাড়াও মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তার। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’ নাটকসহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।

‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মাসুম আজিজ। ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’ নাটকসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া, সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন। ছবিটি মুক্তি পায় ২০১৮ সালে। শিল্পকলার অভিনয় শাখায় তার অবদানের জন্য চলতি বছর একুশে পদক অর্জন করেন।

সুত্রঃ ভোরের কাগজ

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.