Press "Enter" to skip to content

কাজল আরিফের কণ্ঠে লালনের রবে না এ ধন

[embedded content]
লাল‌নের গান কণ্ঠে নিয়ে হাজির হলেন তরুণ শিল্পী কাজল আরিফ। ‘রবে না এ ধন’ শীর্ষক গানটির নতুন সংগীতায়োজন করেছেন সালমান জাইম।

২৪ নভেম্বর গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জি সিরিজ-এর ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিওতে মডেল হয়েছেন কণ্ঠশিল্পী নিজেই।
কাজল আরিফ বলেন, ‘সাধক লালনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি করেছি। বেশ যত্ন নিয়ে গাওয়ার চেষ্টা করে‌ছি। ছোটবেলা থেকেই গানটি আমার খুব প্রিয়। আশা করি সবার ভালো লাগবে।’

প্রসঙ্গত, ২০১৩ সালে প্রকাশ পায় কাজল আরিফের প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’। এরপর তার গাওয়া ‘স্বপ্ন ছেঁড়া’, ‘কসম দিলাম’ ও ‘বর্ষাবরণ’ গানগুলো শ্রোতা-দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়ায়।

সুত্রঃ বাংলা ট্রিবিউন

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.