Press "Enter" to skip to content

পঁচা শামুকে পা কাটলো আমার মেয়ের: দিঘীর বাবা

পঁচা শামুকে আমার মেয়ের পা কেটেছে বলে জানালেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীর বাবা চলচ্চিত্র অভিনেতা সুব্রত বড়ুয়া।

যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন শোবিজ-টুনাইটের এক সাক্ষাৎকারে এসে এমন মন্তব্য করেন সুব্রত। তিনি বলেন, দেশে এই প্রথম কোন অভিনেতা-অভিনেত্রীর সন্তান হিসেবে নিজেই অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছে দিঘী। ইচ্ছে ছিলো মেয়ে বড় প্রোডাকশন হাউজে কাজের মাধ্যমে নিজের শুরুটা করবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। বাংলায় একটা কথা আছে, যে পচা শামুকে পা কাটা। আমার মেয়েরও তাই হলো শেষ পর্যন্ত।

এর আগে সিনেমা মুক্তির আগেই তা নিয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচনায় ফেঁসেছেন নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ‘সিনেমাটি চলবে না…’ নিজের সিনেমা নিয়ে এমন বিরূপ মন্তব্যর জেরে গত কয়েকদিন ধরেই সমালোচিত এই অভিনেত্রী।

এরই ধারাবাহিকতায় ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর করা মামলায় হাইকোর্ট থেকে দিঘীর কাছে উকিল নোটিশ যাওয়ার কথা। এছাড়া ‘আমি ওকে ছাড়বো না’ বলেও ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক ঝন্টু। গত ৮ মার্চ একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ঝন্টুর সাক্ষাৎকারটি। এসময় তার সঙ্গে সিনেমার প্রযোজক সিমিকেও দেখা গেছে।

সুত্রঃ যমুনা টিভি

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.