Press "Enter" to skip to content

সেরা সৌন্দর্য নিয়ে আসছেন ওশিন

রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সুন্দরী মেয়ের দিকে তাকাতেই ছেলেটির চোখে ঝটকা লাগলো! ধাক্কা লাগলো কম্পন বয়ে গেলো শরীরে। চোখ কচলে, নিজেকে সামলে ফের তাকাতেই আবারো ঝটকা! কম্পন! আসলে পৃথিবীতে এমন কিছু সৌন্দর্য রয়েছে যা আমরা খোলা চোখে, সহজেই অবলোকন করতে পারি না। তেমনই এক সৌন্দর্যের বার্তা নিয়ে এশিয়ান পেইট’র নতুন বিজ্ঞাপন নির্মিত হলো। ফুল স্ক্রিন প্রোডাকশন নির্মাণ করে বিজ্ঞাপনটি। পরিচালনার দায়িত্বে ছিলেন নির্মাতা ইফতেখার আহমেদ ওশিন।

পুরান ঢাকার স‚ত্রাপুর এলাকার চম্পা-ববিতা গলিতে ঢুকতেই পুরো ইউনিটকে দেখা গেলো। কাজের ব্যস্ততা নিয়ে এদিক সেদিক ছুটছেন। একদল লাইট ঠিক করায় ব্যস্ত তো অন্যদল ক্যামেরা নিয়ে। পরিচালকের সহকারীদের কেউ কস্টিউম ঠিকঠাক করছেন, কেউ স্ক্রিপ্ট বুঝে শট ঠিক করছেন, কেউ লোকেশান ক্লিয়ারের কাজে ব্যস্ত। পরিচালক ওশিন ঘুরে ঘুরে সব কাজের তদারকি করছেন। কোথাও কোনো ত্রুটি পেলে বলছেন ঠিক করে নিতে। সব কিছু গুছিয়ে নিতেই ডাক পড়লো শুট শুরু করার। ক্যামেরা রেডি, লাইট অন – পরিচালক স্ক্রিনের সামনে বসে দেখছেন ফ্রেম ঠিকমত হলো কিনা! সব ঠিকঠাক বুঝে নিয়ে রোল, ক্যামেরা, অ্যাকশন বলতেই শুরু হলো এশিয়ান পেইন্টস’র নতুন ওভিসির শুট। টানা দুদিনের শুটিংয়ে নির্মিত হয় নতুন এ বিজ্ঞাপন।

এ বিষয়ে নির্মাতা ওশিন বলেন, ‘এটি এশিয়ান পেইন্টস’র নতুন প্রোডাক্ট, এপেক্স গ্লেজ’র লাউঞ্জিং ওভিসি। দুদিনের শুটিং প্ল্যান করে প্রথম দিন সূত্রাপুরের চম্পা-ববিতা গলি থেকে শুট শুরু করি। এরপর স‚ত্রাপুর থানার আশেপাশের লোকেশানে শুট করে এটি নির্মাণ করি। একটু ভিন্নভাবেই ওভিসিটি নির্মাণ করেছি। গল্পটিও বেশ চমৎকার। যেহেতু প্রেক্ষাপট সৌন্দর্যকে ঘিরে। তাই স্ক্রিপ্টে উপমা সহকারে তার ছোঁয়া রেখেছি।’

এছাড়াও পরিচালক ওশিন জানান, আগামী ৬ নভেম্বর এশিয়ান পেইন্টস’র অফিসিয়াল পেজ থেকে ওভিসিটি প্রকাশিত হবে।

ডিসি

সুত্রঃ ভোরের কাগজ

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.