Press "Enter" to skip to content

ঘোষণা করা হলো ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ

ঘোষণা করা হলো ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ

ঘোষণা করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ। বৃহস্পতিবার সকালে উপাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, দেশের ৮টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, ২২ মে খ ইউনিট, গ ইউনিট ২৭ মে, ২৮ মে ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর চ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ৫ জুন। ৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেয়া যাবে বলে জানান প্রক্টর।

প্রতি ইউনিটের জন্য ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এমসিকিউ ও লিখিত পদ্ধতিতে এবারের ভর্তি পরীক্ষা হবে।

সুত্রঃ যমুনা টিভি

More from শিক্ষাMore posts in শিক্ষা »
Mission News Theme by Compete Themes.