Press "Enter" to skip to content

ক্যান্সারে আক্রান্ত জবি শিক্ষার্থীর চিকিৎসায় প্রয়োজন ১২ লাখ টাকা

জবি করেসপন্ডেন্ট

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্স ২য় সেমিস্টার এর শিক্ষার্থী আহম্মদ আলী কোলন ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রায় ১২ লাখ টাকার প্রয়োজন।

বিজ্ঞাপন

আহম্মদ আলী গত ১০ ডিসেম্বর পেটের সমস্যা নিয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়। এরপর অবস্থার উন্নতি না হলে ১৩ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই জরুরি ভিত্তিতে অপারেশন করা হয়। এতে পেটে একাধিক টিউমার অপারেশন করা হয়। পরবর্তীতে সেই টিউমারের ‘বায়োপসি টেস্ট’ করে কোলন ক্যান্সার কোষ শনাক্ত করা হয়। এতে তার এ্যাডেনোক্যার্সিনোমা, গ্রেড-২ (Adenocarcinoma, grade-2) ধরা পড়ে।

বর্তমানে আহম্মদ ঢাকা মেডিকেল কলেজও হাসপাতালে সার্জারি বিভাগে ২১৮ নাম্বার ওয়ার্ডের ৯ নাম্বার বেডে চিকিৎসাধীন আছে। কয়েকদিনের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজও হাসপাতালের রেডিওথেরাপি বিভাগে কেমোথেরাপি দেওয়া শুরু হবে।

বিজ্ঞাপন

ডাক্তারের সঙ্গে কথা বলে জানা গেছে তার ৮ থেকে ১০টি কেমো সাইকেল লাগতে পারে। এতে প্রতি কেমোতে প্রায় ৮০ হাজার টাকা এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষাসহ মোট ১২ লাখ টাকা লাগবে।

আহম্মদ আলীর বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলায়। বাবা মায়ের ২ সন্তানের মধ্যে সেই বড়। ছোট ভাই এইচএসসি ১ম বর্ষের ছাত্র। তার বাবা ইটভাটার শ্রমিক। তার বাবার পক্ষে এত টাকায় চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়। এ জন্য আহম্মদ আলীর পরিবার ও বন্ধুরা সবার কাছে মানবিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন।

বিজ্ঞাপন

মানবিক সহায়তা পাঠানার ঠিকানা
বিকাশ ও রকেট = 01744822533-5 (জবি, ১০ম ব্যাচ)
বিকাশ ও নগদ = 01517828720 (জবি, ১০ম ব্যাচ)
ইসলামী ব্যাংক বাংলাদেশ, এ.বি.এম রেজাই রাব্বী, হিসাব নং-২৬৮০৫, হেড অফিস কমপ্লেক্স, ঢাকা।

সারাবাংলা/জেআর/একে

সুত্রঃ সারাবাংলা.নেট

More from শিক্ষাMore posts in শিক্ষা »
Mission News Theme by Compete Themes.