Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
রাকসু নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা – GBTnews Bangla Press "Enter" to skip to content

রাকসু নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

রাকসু নির্বাচনে প্রচারণা-গণসংযোগের সময় শেষ হচ্ছে আগামীকাল রাত ১২ টায়। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে আবাসিক হল, পরিবহন, মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যাচ্ছেন প্রার্থীরা।

দীর্ঘ ৩৫ বছর পর ১৬ অক্টোবর হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এ উপলক্ষে ১৫ ও ১৬ অক্টোবর দুই দিন একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাকসুতে মোট ২৩টি পদে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিতসহ মোট ১২টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

অন্যদিকে, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন এবং হল সংসদ নির্বাচনের ১৫টি পদে ১৭টি হলে মোট ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে হবে। হল সংসদে মোট নির্বাচিত হবেন ৩১৭ জন, সিনেটে ৫ জন, রাকসুতে ২৩ পদে নির্বাচিত হবেন।

/এএস

সুত্রঃ যমুনা টিভি

More from শিক্ষাMore posts in শিক্ষা »
Mission News Theme by Compete Themes.