Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – GBTnews Bangla Press "Enter" to skip to content

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) বেলা ১১টা থেকে দুপুরে ১২টা পর্যন্ত চলে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা। আর প্রযুক্তি ইউনিটের পরীক্ষা হবে বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ৩৭ হাজার ২৮২ জন। এ ইউনিটে আসন রয়েছে ৯ হাজার ৯৭৯টি। এছাড়া ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি ও বিজ্ঞান ইউনিটে আসন ৮ হাজার ৬১৯টি। তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১ হাজার ২৯টি।

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আগামীকাল শনিবার (১৭ জুন)। আর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে ২৪ জুন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নেয়া হবে ভর্তি পরীক্ষা।

ইউএইচ/

সুত্রঃ যমুনা টিভি

More from শিক্ষাMore posts in শিক্ষা »
Mission News Theme by Compete Themes.