Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ঘুমধুম সীমান্তে ৫০হাজার ইয়াবাসহ উপজাতি আটক – GBTnews Bangla Press "Enter" to skip to content

ঘুমধুম সীমান্তে ৫০হাজার ইয়াবাসহ উপজাতি আটক

বান্দরবান, ১৫ ফেব্রুয়ারি – বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৫০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার নাম বিজয় তঞ্চঙ্গা (২২)।

রোববার দুপুরে উপজেলার ঘুমধুম সীমান্তে এ ঘটনা ঘটে।

আটক বিজয় তঞ্চঙ্গা উপজেলার বড়ইতলির মংচাইচিং তঞ্চঙ্গার ছেলে।

আরও পড়ুন : গোপনে আইএনজিওর হয়ে কক্সবাজারে কর্মরত ৯ রোহিঙ্গা আটক

অভিযান পরিচালনাকারী নায়েক সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে লুঙ্গি ও বস্তায় মুড়িয়ে রাখা ৫০ হাজার ইয়াবাসহ বিজয় তঞ্চঙ্গাকে আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নুরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আটক ইয়াবাকারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

৩৪ বিজিবি অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ আটক অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, এটি ছিল বাংলাদেশ-মিয়ানমান স্থলসীমান্তের ইয়াবা পাচারের জোন। এ কারণে ঘুমধুম সীমান্তের রেজু-আমতলী বা বড়ইবলী বা আশপাশ সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত ইয়াবা পাচার আর রুটিনমাফিক এ ইয়াবা আটক হচ্ছে।

সূত্র : যুগান্তর
এন এইচ, ১৫ ফেব্রুয়ারি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.