Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ফরিদপুরের ১৩ ইউনিয়নে নৌকা পেলেন যারা – GBTnews Bangla Press "Enter" to skip to content

ফরিদপুরের ১৩ ইউনিয়নে নৌকা পেলেন যারা

ফরিদপুর, ০৫ ডিসেম্বর – ফরিদপুরের মধুখালী উপজেলায় চারটি ও সদরপুর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) চূড়ান্ত করেছে কেন্দ্রীয় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।

শনিবার (০৪ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মধুখালী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন- কামারখালী ইউনিয়নে জাহিদুর রহমান বিশ্বাস, রায়পুরে মো. মোতালেব হোসেন মৃধা, বাগাটে মো. মতিয়ার রহমান খান ও জাহাপুর ইউনিয়নে মো. সামছুল ইসলাম বাচ্চু।

এছাড়া সদরপুর উপজেলার নয়টি ইউনিয়নের চর বিষ্ণুপুরে মো. আবু বক্কার সিদ্দিক, আকোটেরচরে মো. আছলাম বেপারী, নারিকেলবড়িয়ায় কুদ্দুস দেওয়ান, চর নাছিরপুরে মিরাজ বেপারী, ভাসানচরে মঈদুল বাশার, কৃষ্ণপুরে আক্তারুজ্জামান তিতাস, সদরপুরে শুশীল চন্দ্র দাস, চর মানাইরে মো. বজলু মাতুব্বর ও ঢেউখালী ইউনিয়নে মো. মিজানুর রহমান।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৫ ডিসেম্বর

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.