Press "Enter" to skip to content

রামেকে আরও দুজনের মৃত্যু

রাজশাহী, ০৩ নভেম্বর – গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুইজন মারা গেছেন। বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামেকে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে চাপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন মারা গেছেন।

এছাড়া রামেক করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন সাতজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। সন্দেহজনক রোগী আছেন ২৮ জন, করোনা আক্রান্ত আটজন ও উপসর্গে ভর্তি আছেন ১০ জন।

রামেক পরিচালক আরও জানান, হাসপাতালের পিসিআর মেশিনে ৭৯ জনের নমুনা পরীক্ষায় তিনজন শনাক্ত হয়েছেন। অপরদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৮ জনের নমুনা পরীক্ষায় ছয়জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২ দশমিক ২৬ শতাংশ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৩ নভেম্বর ২০২১

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.