Press "Enter" to skip to content

রাজশাহী মেডিকেলে আরও ৮ জনের মৃত্যু

রাজশাহী, ২২ সেপ্টেম্বর – রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর তিনজন, নওগাঁর দু’জন এবং নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন।

মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ এবং সাতজন উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২৩ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩২২টি নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়। রাজশাহীতে শনাক্তের হার ৭ দশমিক ৪৫ শতাংশ।

সূত্র : সমকাল
এন এইচ, ২২ সেপ্টেম্বর

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.