Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
রাঙামাটিতে এনসিপি ছেড়ে গণসংহতি আন্দোলনে ৩৫ নেতা-কর্মীর যোগদান – GBTnews Bangla Press "Enter" to skip to content

রাঙামাটিতে এনসিপি ছেড়ে গণসংহতি আন্দোলনে ৩৫ নেতা-কর্মীর যোগদান



রাঙামাটি, ৫ মে – রাঙামাটি জেলা শহরের আশিকা কনভেনশন হলরুমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ৩৫ জন নেতা ও কর্মী আনুষ্ঠানিকভাবে গণসংহতি আন্দোলনে যোগদান করেছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। রাঙামাটি জেলা শাখা এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা এই কর্মসূচির নেতৃত্ব প্রদান করেন।

উল্লেখ্য, তিনি গত ৫ মার্চ এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন। উজ্জ্বল চাকমা জানান, এনসিপি তার মূল আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এনসিপির সাবেক এই নেতা আরও জানান যে, ১০টি উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার প্রায় দুই শতাধিক ব্যক্তি তাদের সাথে গণসংহতিতে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশে সব ধর্মের ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করার স্বপ্ন দেখলেও বর্তমান প্রেক্ষাপটে তার ব্যত্যয় ঘটছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য শুভাশীষ ভট্টাচার্য।

এনএন/ ৫ মে ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.