Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২০ – GBTnews Bangla Press "Enter" to skip to content

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২০



ময়মনসিংহ, ২৮ এপ্রিল – ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

মঙ্গলবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত একদিনে নতুন করে ৩২ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে মোট ৭৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ৯২৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮৩১ জন সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরেছে। সবশেষ মারা যাওয়া তিন শিশুর মধ্যে গৌরীপুর উপজেলার ৭ মাস বয়সী এক ছেলে শিশু গত সোমবার বিকেলে, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ মাস বয়সী এক মেয়ে শিশু সন্ধ্যায় এবং নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ৫ মাস বয়সী এক ছেলে শিশু রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

চিকিৎসকরা জানিয়েছেন, মৃত শিশুদের ক্ষেত্রে হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া, হার্ট ফেইলিউর এবং ব্রঙ্কোপনিউমোনিয়ার মতো মারাত্মক জটিলতা দেখা দিয়েছিল।

হাসপাতালের হাম মেডিকেল টিমের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বলেন, আক্রান্ত শিশুদের অধিকাংশই অত্যন্ত জটিল অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, পরিস্থিতি মোকাবিলায় তিনটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় আইসোলেশন ওয়ার্ডে এই শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনএন/ ২৮ এপ্রিল ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.