Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৬৯ – GBTnews Bangla Press "Enter" to skip to content

হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৬৯



ঢাকা, ১১ এপ্রিল – গত ২৪ ঘণ্টায় দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত ও উপসর্গ নিয়ে মোট ১৬৯ জন শিশুর মৃত্যু হলো। এই সময়ের মধ্যে সব মিলিয়ে প্রায় ১৮ হাজার ৮৭৪ জন শিশু হামে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার ১১ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যের বিশ্লেষণে দেখা যায় গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক মৃত্যু হয়েছে আরও ১৪৫ জনের। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৮৯ জন এবং সন্দেহজনকভাবে আক্রান্ত হয়েছে আরও ১৪ হাজার ৩৮৫ জন শিশু।

দেশে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এরপরের অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। ঢাকা বিভাগে এখন পর্যন্ত নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে ৭ হাজার ৪৭৮ জন শিশু এবং রাজশাহী বিভাগে ৩ হাজার ৪৪৯ জন শিশু হামে আক্রান্ত হয়েছে।

এনএন/ ১১ এপ্রিল ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.