Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সংরক্ষিত নারী আসন: সম্ভাব্য প্রার্থীদের ঋণখেলাপির তথ্য চাইল ইসি – GBTnews Bangla Press "Enter" to skip to content

সংরক্ষিত নারী আসন: সম্ভাব্য প্রার্থীদের ঋণখেলাপির তথ্য চাইল ইসি



ঢাকা, ১১ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থীদের ঋণখেলাপির তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই তথ্য চাওয়া হয়।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে কোনো ঋণখেলাপি ব্যক্তি যাতে অংশ নিতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট আইনি বিধান কার্যকর থাকবে।

আগামী ২১ এপ্রিল বিকেল ৪টার পর যারা মনোনয়নপত্র জমা দেবেন, তাদের তথ্য বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে সংগ্রহ করা হবে। এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের আগেই ঋণখেলাপ বিষয়ক প্রয়োজনীয় তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ এপ্রিল এবং রিটার্নিং কর্মকর্তা তা যাচাই বাছাই করবেন ২২ ও ২৩ এপ্রিল। বাছাই প্রক্রিয়ার বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল। এছাড়া ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি, ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট একটি আসন পেতে যাচ্ছে। এখন পর্যন্ত ৫২ জন সম্ভাব্য প্রার্থী এই নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এনএন/ ১১ এপ্রিল ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.