Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সোনারগাঁওয়ে চলন্ত ট্রাকে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ – GBTnews Bangla Press "Enter" to skip to content

সোনারগাঁওয়ে চলন্ত ট্রাকে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ

সোনারগাঁও, ২৯ মার্চ – নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চুনাবোঝাই একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অতিরিক্ত তাপমাত্রার কারণেই ট্রাকটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, রাত সাড়ে ১০টার দিকে অবৈধভাবে চুনা বহনকারী ওই ট্রাকে হঠাৎ আগুন ধরে যায়। আগুনের সূত্রপাত বুঝতে পেরে চালক দ্রুত ট্রাকটি মহাসড়কের পাশে থামিয়ে দেন।

এরপর স্থানীয় বাসিন্দা এবং ট্রাকে থাকা ব্যক্তিরা সম্মিলিতভাবে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে ট্রাকের কিছু চুনা পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

জানা গেছে, ট্রাকটি সোনারগাঁওয়ের পিরোজপুর এলাকার মেঘনা নদী সংলগ্ন একটি অবৈধ চুনা কারখানা থেকে চুনা বোঝাই করে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিল।

কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান, অগ্নিকাণ্ডের এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং বড় কোনো আর্থিক ক্ষতিও হয়নি। দুর্ঘটনার সময় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ছিল এবং কোনো যানজটের সৃষ্টি হয়নি।

এ এম/ ২৯ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.