Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্র সমন্বয়ক নিহত, জিজ্ঞাসাবাদের জন্য নারী হেফাজতে – GBTnews Bangla Press "Enter" to skip to content

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্র সমন্বয়ক নিহত, জিজ্ঞাসাবাদের জন্য নারী হেফাজতে

কক্সবাজার, ২৫ মার্চ – কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খোরশেদ আলম নামের এক ছাত্র সমন্বয়ক নিহত হয়েছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় যোদ্ধা এবং কক্সবাজার শহর ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ এই ঘটনার পরপরই তারিন নামের অপর এক নারী সমন্বয়ককে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে।নিহত খোরশেদ আলম কক্সবাজার সদর উপজেলার ইসুলুর ঘোনা এলাকার শাহ্ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় রাতে কবিতা চত্বর এলাকায় অবস্থান করছিলেন খোরশেদ আলম। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তার সহপাঠীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নিহতের পেট ও পায়ে ছুরিকাঘাতের সুস্পষ্ট চিহ্ন রয়েছে। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে রাতেই কক্সবাজার শহরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বিচারের দাবিতে হাসপাতালের সামনে ভিড় জমান।

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিদুয়ানুল হক অভিযোগ করেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন গণমাধ্যমকে জানান জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সময় নিহতের সঙ্গে থাকা ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্যান্য প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও তথ্য সংগ্রহের কাজ চলছে।

এনএন/ ২৫ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.