Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
চার দিনের সরকারি সফরে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন – GBTnews Bangla Press "Enter" to skip to content

চার দিনের সরকারি সফরে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পাবনা, ২৪ মার্চ – চার দিনের সরকারি সফরে নিজের জেলা পাবনায় যাচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই সফরে তিনি নিজ বাবা ও মায়ের কবর জিয়ারতের পাশাপাশি পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

মঙ্গলবার ২৪ মার্চ রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সফরসূচিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর নিজ জেলায় এটি রাষ্ট্রপতির দ্বিতীয় সফর। সফরসূচি অনুযায়ী আগামী ২৮ মার্চ দুপুর ১টায় রওনা দিয়ে পৌনে ২টায় পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে পৌঁছানোর কথা রয়েছে রাষ্ট্রপতির।

এরপর সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। সেখানে বিশ্রাম নেওয়ার পর ২৯ মার্চ সকাল ১১টায় পাবনার আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে বাবা ও মায়ের কবর জিয়ারত করবেন তিনি।

একই দিন সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন রাষ্ট্রপতি। পরদিন ৩০ মার্চ সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন।

এরপর সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকায় নিজের পৈতৃক বাড়িতে যাবেন এবং সেখানে আত্মীয়স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে ৩১ মার্চ পাবনা ক্যাডেট কলেজ থেকে ঢাকার বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এ এম/ ২৪ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.