Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
বর্ণবাদ নির্মূল ও সাম্য প্রতিষ্ঠায় বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের – GBTnews Bangla Press "Enter" to skip to content

বর্ণবাদ নির্মূল ও সাম্য প্রতিষ্ঠায় বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

ঢাকা, ২৪ মার্চ – বর্ণবাদ নির্মূল, সাম্য প্রতিষ্ঠা এবং মানব মর্যাদা সমুন্নত রাখতে বৈশ্বিক উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস উপলক্ষে আয়োজিত এক স্মারক সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই আহ্বান জানান। নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্মারক সভায় ড. খলিলুর রহমান বর্ণবাদ এবং জাতিগত বৈষম্যবিরোধী আন্তর্জাতিক বিভিন্ন কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষরের বিষয়টি উল্লেখ করেন।

পাশাপাশি তিনি এ বিষয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রাখাইন এবং গাজায় চলমান নিপীড়নের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো বেশ পিছিয়ে রয়েছে। এছাড়া বিশ্বজুড়ে অভিবাসী শ্রমিকদের বঞ্চনা, শোষণ এবং ন্যায়বিচারে সীমিত প্রবেশাধিকারের বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি জানান এই ধরনের পরিস্থিতি জাতিসংঘের মৌলিক আদর্শের পরিপন্থী এবং এগুলো মোকাবিলায় অত্যন্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

বাংলাদেশের সাংবিধানিক প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি জানান মানবাধিকার, সমতা ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্ণবাদমুক্ত একটি সুন্দর বিশ্ব গড়ে তুলতে শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি, অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদার করার ওপরও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

এস এম/ ২৪ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.