Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর গভীর শোক ও তদন্তের নির্দেশ – GBTnews Bangla Press "Enter" to skip to content

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর গভীর শোক ও তদন্তের নির্দেশ

কুমিল্লা, ২২ মার্চ – কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এসব ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এসব দুর্ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর আবারও কুমিল্লায় এ ধরনের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। প্রধানমন্ত্রী কুমিল্লার রেলক্রসিং দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।

একইসঙ্গে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এসব ঘটনায় কারও কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ারও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জানা গেছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষের দুটি এবং কুমিল্লা জেলা প্রশাসনের একটিসহ মোট তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইতোমধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয় যে, প্রধানমন্ত্রী ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন।

এর বাইরে ফেনী, হবিগঞ্জ এবং জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে ঘটা পৃথক দুর্ঘটনায় নিহতদের প্রতিও শোক প্রকাশ করেছেন তিনি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান, ঈদের আনন্দঘন সময়ে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

প্রতিটি জীবন মূল্যবান এবং প্রতিটি মৃত্যু অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে তিনি আরও বলেন, রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন খাতে বিদ্যমান দুর্বলতাগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

এ এম/ ২২ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.