Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
মির্জা আব্বাসকে গডফাদার বলায় নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলা, আদালতে তলব – GBTnews Bangla Press "Enter" to skip to content

মির্জা আব্বাসকে গডফাদার বলায় নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলা, আদালতে তলব

ঢাকা, ৮ মার্চ – প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য প্রদান ও অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে এই মামলাটি করা হয়। ৮ মার্চ সকালে ঢাকার মহানগর হাকিম মো. হাসান শাহাদাতের আদালতে বাদী হয়ে মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করার পর অভিযোগ আমলে নিয়ে বিবাদী নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে যে গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন নাসীরুদ্দীন।

নির্বাচনের সময় এবং পরবর্তীকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টাল ব্যবহার করে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচার করে আসছেন বলে অভিযোগ করা হয়। অভিযোগে আরও বলা হয় ৫ মার্চ ফেসবুকে দেখা যায় নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসকে বাংলাদেশ ক্রিমিনাল র‍্যাংকিয়ে নাম্বার ওয়ান গডফাদার হিসেবে আখ্যায়িত করেছেন। বাদী দাবি করেন এই ধরনের বক্তব্য অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয় এবং এসব বক্তব্য ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে দিয়ে মির্জা আব্বাসের সামাজিক সম্মান ক্ষুণ্ন করা হচ্ছে।

এস এম/ ৮ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.