Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
প্রবাসীদের ‘স্যার’ ডাকার নির্দেশ ও অনিয়মে জিরো টলারেন্স নীতি – GBTnews Bangla Press "Enter" to skip to content

প্রবাসীদের ‘স্যার’ ডাকার নির্দেশ ও অনিয়মে জিরো টলারেন্স নীতি

ঢাকা, ৬ মার্চ – প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা ও কর্মচারীদের কঠোর নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন তারা। বৃহস্পতিবার ঢাকার কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সরেজমিন পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। জনসাধারণের ব্যবহারের জন্য টার্মিনালটি দ্রুত চালু করার বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ইমপোর্ট কার্গো টার্মিনাল পরিদর্শন করে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বিমানবন্দরে দায়িত্বরত কর্মীদের উদ্দেশে মন্ত্রী আফরোজা খানম বলেন, বিদেশফেরত যাত্রীদের সেবার মান উন্নত করা সময়ের দাবি।

অনেক প্রবাসী বিমানবন্দরে এসে ভোগান্তির শিকার হন। তাদের কষ্ট যেন না হয়, তা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, তাদের উপার্জিত অর্থে দেশের অর্থনীতি সচল রয়েছে এবং আমাদের বেতন হয়। তাই তাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। সেবার মান যাচাইয়ে আকস্মিক পরিদর্শন চালানো হবে বলেও সতর্ক করেন তিনি। প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রবাসী কর্মীদের সম্মান জানিয়ে স্যার সম্বোধন করার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

তিনি বিমানবন্দরের পরিচ্ছন্নতা বজায় রাখা, মনিটরিং জোরদার এবং অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার নির্দেশ দেন। ভবিষ্যতে যেন কোনো নিরাপত্তাজনিত ঝুঁকি বা অগ্নিকাণ্ড না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি। সভায় মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান ও বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ৬ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.