Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, সম্পর্ক জোরদারে গুরুত্ব – GBTnews Bangla Press "Enter" to skip to content

ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, সম্পর্ক জোরদারে গুরুত্ব

ঢাকা, ২ মার্চ – মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর তিন দিনের সফরে ঢাকায় আসছেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে পল কাপুরের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের সময়ে এটিই যুক্তরাষ্ট্রের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার প্রথম সফর। সফরকালে তিনি বর্তমান সরকারের নীতিনির্ধারক ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এই সফরে পল কাপুর দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ এবং নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন। এছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোও গুরুত্ব পাবে।

তিনি সরকারের বাণিজ্য, অর্থ, জ্বালানি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সফরে ওয়াশিংটন দুই দেশের বিদ্যমান বাণিজ্য চুক্তি বাস্তবায়নে বিশেষ জোর দেবে। আলোচনার টেবিলে মিয়ানমারের রোহিঙ্গা সংকট এবং পাকিস্তান, আফগানিস্তান ও ইরানের মতো আঞ্চলিক ইস্যুগুলোও স্থান পেতে পারে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের বৈঠকে এই সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়।

ট্রাম্প প্রশাসনের প্রতিনিধি হিসেবে পল কাপুরের এই সফরকে দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এনএন/ ২ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.