Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
দাউদকান্দিতে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ ব্যাংক কর্মকর্তার মৃত্যু, আশঙ্কাজনক ১ – GBTnews Bangla Press "Enter" to skip to content

দাউদকান্দিতে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ ব্যাংক কর্মকর্তার মৃত্যু, আশঙ্কাজনক ১

কুমিল্লা, ২৮ ফেব্রুয়ারি – কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার ভোররাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ওই নারীর নাম উম্মে হুমায়রা যিনি স্থানীয় একটি গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আগুনে দগ্ধ বাকি তিনজনের মধ্যে জিয়াউল হক নামের একজনের শরীরের ৫৬ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দগ্ধ জিয়াউল হকের বোন জামাই মোখলেসুর রহমান। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে দাউদকান্দি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজপাড়া এলাকায় পিয়ার হোসেনের তিনতলা ভবনের নিচতলায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

ওই বিস্ফোরণে একই পরিবারের সদস্য মনোয়ারা বেগম, জিয়াউল হক, উম্মে হুমায়রা এবং শিশু হুররাম দগ্ধ হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছিল।

চিকিৎসকদের মতে উম্মে হুমায়রার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল এবং দীর্ঘ চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি হার মানেন।

এম ম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.