Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
এম হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া নাহিদ ইসলামের – GBTnews Bangla Press "Enter" to skip to content

এম হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া নাহিদ ইসলামের

নোয়াখালী, ২৫ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনসিপিদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বিএনপি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিলেমিশে এই হামলা চালিয়েছে।

বুধবার ২৫ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই অভিযোগ তুলে ধরেন। পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, বুধবার দুপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে হান্নান মাসউদ হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় গিয়েছিলেন। এ সময় স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা শুরু করে এবং তাদের সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগের পুনর্বাসিত গুণ্ডা বাহিনী।

হামলায় দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়। একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান নাহিদ ইসলাম। তিনি আরও অভিযোগ করেন যে, হামলার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে বা হামলা ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। নির্বাচিত একজন জনপ্রতিনিধিকে নিরাপত্তা দিতে না পারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচন পরবর্তী সময়ে হাতিয়ায় সংঘটিত প্রতিটি হামলার তদন্ত এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় এই চিফ হুইপ।

এসএএস/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.