Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
শ্রীমঙ্গলের যানজট নিরসনে বাইপাস সড়ক ও পৌর সীমানা বৃদ্ধির আশ্বাস এমপি মুজিবের – GBTnews Bangla Press "Enter" to skip to content

শ্রীমঙ্গলের যানজট নিরসনে বাইপাস সড়ক ও পৌর সীমানা বৃদ্ধির আশ্বাস এমপি মুজিবের

মৌলভীবাজার, ২৪ ফেব্রুয়ারি – মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গলের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী। মঙ্গলবার সকালে শহরের সাগরদিঘি সড়কে অবস্থিত শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিবুর রহমান চৌধুরী সাংবাদিকদের নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

তিনি বলেন সাংবাদিকদের কারো লেজুড়বৃত্তিক না হয়ে স্বাধীনভাবে কাজ করা উচিত। এমনকি নিজের বা দলীয় নেতাকর্মীদের কোনো ভুলত্রুটি থাকলে তাও সাহসিকতার সঙ্গে তুলে ধরার অনুরোধ জানান তিনি। এলাকার উন্নয়ন প্রসঙ্গে এমপি জানান শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বেশ কিছু সমস্যা ও সম্ভাবনা রয়েছে। শ্রীমঙ্গল শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে দ্রুত বাইপাস সড়ক নির্মাণের কাজ শুরু হবে এবং আগামী নির্বাচনের আগেই পৌরসভার সীমানা বর্ধিত করা হবে।

দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতির ঘোষণা দিয়ে তিনি স্থানীয় প্রশাসন ও পুলিশকে এ বিষয়ে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কবি দীপেন্দ্র ভট্টাচার্য, জ্যেষ্ঠ সাংবাদিক মজিবুর রহমান রঞ্জুসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.