Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
তিন সিটির ভোটের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির – GBTnews Bangla Press "Enter" to skip to content

তিন সিটির ভোটের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে দেশে আবারও স্থানীয় সরকার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, এই তিনটি গুরুত্বপূর্ণ সিটির নির্বাচন সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে দেশের বাকি ৯টি সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচন আয়োজন করা হবে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দেশের ১২টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, ৪৯৭টি উপজেলা পরিষদ এবং ৬৪টি জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে।

বর্তমানে ইউনিয়ন পরিষদ ব্যতীত প্রায় সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকদের দ্বারা পরিচালিত হচ্ছে। তবে আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।

ইসি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বড় তিন সিটির নির্বাচনের বিষয়ে আলোচনা শুরু হয়। আইন অনুযায়ী মেয়াদ শেষের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০২০ সালের ২ জুন, ঢাকা উত্তরের ৩ জুন এবং চট্টগ্রাম সিটির ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি। এই হিসাবে ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়াদ শেষ হয়েছে, আর চট্টগ্রামের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি। তাই এই তিন সিটিতে নির্বাচন আয়োজন জরুরি হয়ে পড়েছে।

চিঠি পাওয়ার পর ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ ও নির্বাচনী কর্মকর্তা নিয়োগের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, সরকারের নির্দেশনা পেলেই তারা নির্বাচন আয়োজনে প্রস্তুত।

অন্যদিকে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.