Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি চালু, চলবে ১টা ৪০ মিনিট পর্যন্ত – GBTnews Bangla Press "Enter" to skip to content

শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি চালু, চলবে ১টা ৪০ মিনিট পর্যন্ত

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বৃহস্পতিবার থেকে লেনদেনের সময় পরিবর্তন কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শেয়ারবাজারে লেনদেনের সময়সীমা প্রায় এক ঘণ্টা কমানো হয়েছে।

এখন থেকে রমজান মাসে ডিএসই ও সিএসইতে সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন থাকবে। পোস্ট ক্লোজিং সেশনে শেয়ারের নতুন কোনো দাম প্রস্তাব করা যাবে না, তবে দিনের ক্লোজিং দামে শেয়ার ও ইউনিট কেনাবেচা করার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা।

এর আগে গতকাল পর্যন্ত প্রচলিত নিয়ম অনুযায়ী শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হতো। ঈদের ছুটির পর পুনরায় আগের সময়সূচিতে লেনদেন ফিরবে। অন্যদিকে রমজান মাস উপলক্ষ্যে আজ থেকে ডিএসই ও সিএসইর দাফতরিক কার্যক্রমের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ঈদের পর উভয় স্টক এক্সচেঞ্জের দাফতরিক কার্যক্রম ফের সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বলবৎ থাকবে।

এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.