Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ ও বাড়িঘর ভাঙচুর – GBTnews Bangla Press "Enter" to skip to content

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ ও বাড়িঘর ভাঙচুর

শৈলকুপা, ১৭ ফেব্রুয়ারি – ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং ভাঙচুর করা হয়েছে অন্তত ১২টি বসতবাড়ি।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শেখড়া গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখড়া গ্রামের বাবুল মোল্লার সঙ্গে স্থানীয় গোলাম মোস্তফা সরকারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় বাবুল মোল্লার সমর্থক মুকুল হোসেন মোল্লাকে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষ মোস্তফা সরকারের লোকজন। এই ঘটনার জের ধরে রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হন এবং পাল্টাপাল্টি ধাওয়ার সময় ১২টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলার অবনতি রোধে পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

এ এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.