Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক দাবি জানাবে বিএনপি – GBTnews Bangla Press "Enter" to skip to content

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক দাবি জানাবে বিএনপি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে জাতীয় নির্বাচনে বেসরকারি ফলাফলে কক্সবাজার ১ আসন থেকে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। সালাহউদ্দিন আহমদ বলেন, আইন অনুযায়ী আমরা শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি জানাব। এটি বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয় হলেও আমরা ভারত সরকারের কাছে তাকে ফেরত পাঠানোর দাবি জানাব যেন তাকে বিচারের মুখোমুখি করা যায়। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে একটি বহুপ্রতিক্ষিত, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যার অপেক্ষায় বিশ্ববাসী ছিল।

এর মধ্য দিয়ে শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচিত হয়েছে এবং গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে। তিনি আরও উল্লেখ করেন, দলের ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার ও সংবিধানের কাঙ্ক্ষিত পরিবর্তন আনা হবে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে যে রাজনৈতিক সমঝোতা হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করার কথাও জানান তিনি। নবনির্বাচিত এই সংসদ আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জন আকাঙ্ক্ষা ও তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী মেধা ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনে তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

এসএএস/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.