Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
পাথরঘাটায় নির্বাচনী সহিংসতায় দুই যুবকের কারাদণ্ড – GBTnews Bangla Press "Enter" to skip to content

পাথরঘাটায় নির্বাচনী সহিংসতায় দুই যুবকের কারাদণ্ড

পাথরঘাটা, ১১ ফেব্রুয়ারি – বরগুনার পাথরঘাটা উপজেলায় নির্বাচনী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পনির শেখ এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কাঠালতলী ইউনিয়নের কিরনপুর গ্রামের ইউনুস মাস্টারের ছেলে তাইমুল ইসলাম এবং একই এলাকার জিয়া শেখের ছেলে ওবায়দুল রহমান অভি। নৌবাহিনীর পাথরঘাটা কন্টিনজেন্ট এক বিজ্ঞপ্তিতে জানায়, কাঠালতলী এলাকায় নির্বাচনী গোলযোগ সৃষ্টি ও আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাদের আটক করা হয়েছিল। পরবর্তীতে আটককৃতরা নিজেদের দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের সাজা দেওয়া হয়।

এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.