Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
কক্সবাজারে ৩২৯টি কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত, নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত – GBTnews Bangla Press "Enter" to skip to content

কক্সবাজারে ৩২৯টি কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত, নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত

কক্সবাজার, ৬ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার মোট ৫৯৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৯টি কেন্দ্রকেই ‘গুরুত্বপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। প্রশাসনিক ভাষায় এসব কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ বলা হলেও মূলত আইনশৃঙ্খলা ও ভৌগোলিক অবস্থানের বিচারে এগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। বাকি ২৬৯টি কেন্দ্রকে সাধারণ ক্যাটাগরিতে রাখা হয়েছে। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ১৮০টি কেন্দ্রের মধ্যে ৯৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

এর মধ্যে চকরিয়ার ১৩০টির মধ্যে ৭৩টি এবং পেকুয়ার ৪৭টির মধ্যে ২০টি কেন্দ্র এই তালিকায় রয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও অতীত সংঘর্ষের ইতিহাসকে এখানে ঝুঁকির কারণ হিসেবে দেখা হচ্ছে। কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মোট ১২৪টি কেন্দ্রের মধ্যে ৫৯টি ঝুঁকিপূর্ণ। মহেশখালীতে ৮৬টির মধ্যে ২৭টি এবং কুতুবদিয়ায় ৩৮টির মধ্যে ৩২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। উপকূলীয় অবস্থান ও যাতায়াত ব্যবস্থার জটিলতার কারণে কুতুবদিয়ায় ঝুঁকির মাত্রা বেশি বলে মনে করছে প্রশাসন। কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ১৮২টি কেন্দ্রের মধ্যে ১০৯টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।

সদর উপজেলার ৮২টির মধ্যে ৫০টি, রামুর ৬৪টির মধ্যে ৩৫টি এবং ঈদগাঁওয়ের ৩৬টির মধ্যে ২৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় স্থান পেয়েছে। জনবহুল এলাকা, সামাজিক বিরোধ ও রাজনৈতিক চাপের কারণে এখানে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ১১৭টি কেন্দ্রের মধ্যে ৬৮টি ঝুঁকিপূর্ণ। উখিয়ার ৫৬টির মধ্যে ৪০টি এবং টেকনাফের ৬১টির মধ্যে ২৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা ও সীমান্তবর্তী অবস্থানের কারণে এই আসনে বাড়তি নজরদারি থাকবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

এস এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.