Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
৩৮৭ জন জুলাইযোদ্ধা ‘ক’ এবং ৪৭৪ জন ‘খ’ শ্রেণিতে উন্নীত – GBTnews Bangla Press "Enter" to skip to content

৩৮৭ জন জুলাইযোদ্ধা ‘ক’ এবং ৪৭৪ জন ‘খ’ শ্রেণিতে উন্নীত

ঢাকা, ৫ ফেব্রুয়ারি – মোট ৩৮৭ জন জুলাইযোদ্ধাকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে, যারা আগে ‘খ’ ও ‘গ’ তালিকাভুক্ত ছিলেন। এছাড়া ‘গ’ শ্রেণিতে থাকা আরও ৪৭৪ জনকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুনর্নির্ধারিত এই শ্রেণির তালিকা গত ১ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন আকারে জারি করা হয় এবং ৩ ফেব্রুয়ারি তা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে অংশ নিয়ে আহতদের অন্তর্বর্তীকালীন সরকার ‘জুলাইযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আহতদের শারীরিক অবস্থার তীব্রতা বিবেচনায় তিনটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অতি গুরুতর আহতদের ‘ক’, অঙ্গহানি বা গুরুতর আহতদের ‘খ’ এবং সাধারণ আহতদের ‘গ’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে ভুল তথ্যের কারণে ১২৮ জনের নাম তালিকা থেকে বাদ দিয়ে গেজেট বাতিল করা হয়েছিল।

সরকারের পক্ষ থেকে আহতদের শ্রেণিভেদে আর্থিক সহায়তা ও মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। ‘ক’ শ্রেণির যোদ্ধারা এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির যোদ্ধারা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা এবং ‘গ’ শ্রেণির যোদ্ধারা এককালীন ১ লাখ টাকা ও মাসিক ১০ হাজার টাকা হারে ভাতা পাচ্ছেন।

এসএএস/ ৫ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.