Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
নির্যাতিত শিশুকে দেখতে হাসপাতালে উপদেষ্টা বশিরউদ্দীন, খোঁজ নিলেন ড. ইউনূস – GBTnews Bangla Press "Enter" to skip to content

নির্যাতিত শিশুকে দেখতে হাসপাতালে উপদেষ্টা বশিরউদ্দীন, খোঁজ নিলেন ড. ইউনূস

গাজীপুর, ৪ ফেব্রুয়ারি – গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত শিশু মোহনার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টেলিফোনে বাণিজ্য উপদেষ্টার মাধ্যমে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন। বুধবার সন্ধ্যায় হাসপাতালে উপস্থিত হয়ে উপদেষ্টা চিকিৎসকদের কাছ থেকে মোহনার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন। তিনি শিশুটির চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

একই সঙ্গে তিনি মোহনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন। পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. হুমায়রা সুলতানা, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন এবং হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম।

মোহনাকে আশ্বস্ত করে উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা নিজেই তাকে খোঁজ নিতে পাঠিয়েছেন এবং সরকার তাদের পাশে আছে। টেলিফোনে আলাপকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ঘটনাকে জাতির জন্য লজ্জাজনক হিসেবে অভিহিত করেন। তিনি জানান, মোহনার চিকিৎসার ব্যয়সহ সব দায়িত্ব সরকার বহন করবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মোহনার বাবা মোস্তফাকে একটি চাকরিতে নিয়োগ দেওয়ার আশ্বাস দেন এবং তিনি বলেন, অপরাধীরা ইহকাল ও পরকালে উপযুক্ত শাস্তি পাবে।

উল্লেখ্য, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সাফিকুর রহমানকে গত ২ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় এবং এর আগে ৩১ জানুয়ারি গুরুতর আহত অবস্থায় মোহনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এসএএস/ ৪ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.