Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সৈয়দপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পিবিআই, মাইক্রোবাস ভাঙচুর – GBTnews Bangla Press "Enter" to skip to content

সৈয়দপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পিবিআই, মাইক্রোবাস ভাঙচুর

নীলফামারী, ৪ ফেব্রুয়ারি – নীলফামারীর সৈয়দপুর শহরে একটি প্রতারণা মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের খালেদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

এ সময় হামলাকারীরা পিবিআই সদস্যদের মারধর করে আসামি মহসিন আল মামুন ওরফে মন্টুকে ছিনিয়ে নেয় এবং পিবিআইয়ের মাইক্রোবাসটি ভাঙচুর করে। হামলায় নারায়ণগঞ্জের পিবিআইয়ের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান এবং মাইক্রোবাস চালক মো. হাসান আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গত ১ ডিসেম্বর দায়ের করা একটি মামলার তদন্তের সূত্রে পিবিআইয়ের দলটি সৈয়দপুরে অভিযানে আসে। তথ্য প্রযুক্তির সহায়তায় তারা খালেদ মার্কেটের বিলাস গার্মেন্টসের স্বত্বাধিকারী মহসিন আল মামুনকে শনাক্ত করে।

আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গাড়িতে তোলার চেষ্টা করলে তিনি নিজেকে বাঁচাতে ভুয়া ডিবি পুলিশ বলে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে পিবিআই সদস্যদের ওপর চড়াও হয় এবং মারধর শুরু করে। একপর্যায়ে মব তৈরি করে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ পিবিআই সদস্যদের উদ্ধার করে।

আহতদের সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় আহত এসআই মফিজুর রহমান বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

এ এম/ ৪ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.