Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশ সদস্যসহ আটক ২, ইয়াবা ও হেরোইন উদ্ধার – GBTnews Bangla Press "Enter" to skip to content

সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশ সদস্যসহ আটক ২, ইয়াবা ও হেরোইন উদ্ধার

সুনামগঞ্জ, ৩১ জানুয়ারি – সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সেনাবাহিনীর হাতে মাদকসহ এক পুলিশ সদস্য আটক হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা এক মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মধ্যনগর থানার পুলিশ সদস্য ও শেরপুর জেলার নখলা উপজেলার মাফলার গ্রামের বাসিন্দা সম্রাট আলী (২৯) এবং মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নান্টু সরকারের ছেলে সুমন চন্দ্র সরকার (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শরিশ্যাম গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক পুলিশ সদস্য সম্রাট আলী ও মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র সরকারের কাছ থেকে ১৯ পিস ইয়াবা, ১ পুরিয়া হেরোইন, মাদক বিক্রির হিসাব সংক্রান্ত একটি রেজিস্টার, হেরোইন মাপার দুটি যন্ত্র, নগদ টাকা, চারটি মোবাইল ফোন এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইমাম হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং শিগগিরই মামলা দায়ের করা হবে।

এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.