Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
এবার হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন দেখতে পারবেন – GBTnews Bangla Press "Enter" to skip to content

এবার হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন দেখতে পারবেন

পঞ্চগড়, ২৫ জানুায়রি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা চতুর্থ দিনের মতো পঞ্চগড়-১ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

প্রচারণার চতুর্থ দিনে রোববার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে তিনি পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে গণসংযোগ ও উঠান বৈঠক করেন।

এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে পূর্বনির্ধারিত হেভিওয়েট রাজনীতির যে ধারণা, তা আর বাংলাদেশে টিকবে না। বড় বড় রাজনৈতিক দলের তথাকথিত হেভিওয়েট নেতাদের এবার ভূমিধস পতন দেখতে পাবেন, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘বিপ্লব মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। মানুষের মধ্যে আমরা পরিবর্তনের স্পষ্ট লক্ষণ দেখতে পাচ্ছি। মানুষ শুধু ১২ তারিখের অপেক্ষায় আছে। প্রত্যেকটা মানুষ জুলুমের বিরুদ্ধে ভোট দেবে। চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি-ধামকি, ক্ষমতার অপব্যবহার ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে এবার মানুষ ভোটের মাধ্যমে জবাব দেবে।’

অভিযোগ করে তিনি বলেন, ‘এক বছর তিন মাস ধরে যারা জুলুম করেছে, তারা এখন ফেরেশতা সাজার চেষ্টা করছে। মানুষ এই গিরগিটি চরিত্র ভালোভাবেই চিনে রেখেছে। ভোটের সময় দেখা যাবে—মানুষ অনেক কথা শুনলেও ভোট দেবে সঠিক জায়গায়।’

সারজিস আলম বলেন, ‘শুধু পঞ্চগড়-১ আসনে নয়, সারা বাংলাদেশেই ইনসাফের পক্ষে, ভালো মানুষের পক্ষে এবং সাধারণ মানুষের পক্ষে ১০ দলীয় জোটের ঐক্যবদ্ধ বাংলাদেশ বিজয়ী হবে। এই ঐক্যবদ্ধ জোটই আগামীতে সরকার গঠন করবে, ইনশাআল্লাহ।’

হুমকির অভিযোগ তুলে তিনি বলেন, ‘এখনো আমার আসনে বিএনপির কিছু নেতাকর্মী স্থানীয় পর্যায়ে মানুষকে হুমকি দিচ্ছে। আজ সকালে একজন জামায়াত কর্মী আমাকে অভিযোগ করেছে—তাকে বলা হয়েছে, ধানের শীষে ভোট না দিলে নির্বাচনের পর দেখে নেওয়া হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভয় দেখিয়ে ক্ষমতায় আসতে চাওয়া শক্তির পতন শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে। বাংলাদেশের মানুষ এখন আর আগের জায়গায় নেই। মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দিন।’

এ সময় জোটের নেতাকর্মী ও স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.