Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
এবার ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন হবে – GBTnews Bangla Press "Enter" to skip to content

এবার ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন হবে

ঢাকা, ২৩ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর নতুন বাজার এলাকায় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাড্ডা, ভাটারা ও রামপুরা এলাকার ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিস্টদের প্রতিহত করেছিল। আমাদের এই গণঅভ্যুত্থান কেবল সরকার বদলের জন্য ছিল না, আমরা জীবন দিয়েছিলাম রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র, ইনসাফ, সাম্য প্রতিষ্ঠা এবং ক্ষমতার কাঠামো পরিবর্তনের জন্য।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে উৎখাত করে নতুন ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য আমরা জীবন ও রক্ত দিইনি। এক চাঁদাবাজ চলে যাবে, আরেকজন সেই জায়গা দখল করবে—এজন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি। এবারের নির্বাচন সেই ক্ষমতার কাঠামো পরিবর্তন এবং ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন।

ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনের ১০ দলীয় ঐক্যের এই প্রার্থী বলেন, একটি দল ছাত্র-জনতার গণজোয়ার দেখে ভয় পেয়ে বিভ্রান্তিকর কথা বলছে। তারা অপপ্রচার ও ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি বিজয় জনগণেরই হবে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর দেশকে এগিয়ে নিতে ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।

এনসিপির আহ্বায়ক বলেন, সুবিধাবঞ্চিত ঢাকা-১১ আসনের উন্নয়ন করা হবে। এই এলাকার ট্রাফিক জ্যাম, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিহত করা হবে। দখল হওয়া খাল ও জমি উদ্ধার করে যুবসমাজের জন্য খেলার মাঠ তৈরি করা হবে।

এর আগে সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় মাঠে হাঁটতে ও প্রাতঃভ্রমণে আসা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলাম। এছাড়া, রাজধানীর বাঁশতলা থেকে রামপুরা পর্যন্ত গণমিছিল হয়। এতে নাহিদ ইসলামের সঙ্গে এই আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাহার করা অ্যাডভোকেট আতিকুর রহমানও উপস্থিত ছিলেন।

এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.