Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ঢাকায় পৌঁছেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন – GBTnews Bangla Press "Enter" to skip to content

ঢাকায় পৌঁছেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ঢাকা, ১২ জানুয়ারি – বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডিয়ান ডাও।

ঢাকায় পৌঁছে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারা তার জন্য সম্মানের। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে ফিরে আসতে পেরে তিনি ও তার স্ত্রী আনন্দিত, কারণ এ দেশের সঙ্গে তাদের অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, চলতি সপ্তাহে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকায় আনুষ্ঠানিক দায়িত্ব শুরু করবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। এর আগে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরুল ইসলামের সঙ্গে বৈঠক করবেন। আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার কথা রয়েছে।

গত ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। দেশটির ব্যবস্থাপনা ও সম্পদবিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে. রিগাস তাকে শপথবাক্য পাঠ করান।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে পরিচিত এবং আবার এ দেশে ফিরতে পেরে অত্যন্ত আনন্দিত। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে একটি শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে তিনি কাজ করতে চান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে এবং যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে তিনি প্রতিদিন নিরলসভাবে কাজ করবেন বলেও উল্লেখ করেন।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ঢাকায় যুক্তরাষ্ট্রের সর্বশেষ রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় দায়িত্ব পালন করেন।

এনএন/ ১২ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.