Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
নির্বাচনবিরোধীরাই মোসাব্বির হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে – GBTnews Bangla Press "Enter" to skip to content

নির্বাচনবিরোধীরাই মোসাব্বির হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে

ঢাকা, ০৯ জানুয়ারি – স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডে নির্বাচনবিরোধী শক্তির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে নিহত মোসাব্বিরের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, মোসাব্বিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা নির্বাচন চায় না, তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচনবিরোধী সেই অপশক্তিই এ হত্যাকাণ্ডে যুক্ত থাকতে পারে। আমরা অবিলম্বে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করছি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির এই নেতা বলেন, পতিত স্বৈরাচার নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। সে লক্ষ্যেই ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র বাস্তবায়নের আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে তা দমন করতে হবে।

নিহত মোসাব্বিরের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তার স্ত্রী ও সন্তানদের আজীবনের সব প্রয়োজনীয় দায়িত্ব বিএনপি দলীয়ভাবে গ্রহণ করবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পেছনে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.