Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, ঘটনাস্থলে ৪ জন নিহত – GBTnews Bangla Press "Enter" to skip to content

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, ঘটনাস্থলে ৪ জন নিহত

কুমিল্লা, ০৯ জানুয়ারি – ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০–১২ জন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি চট্টগ্রামগামী লেনে চলার সময় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ বাসের ভেতরে থাকা এক নারী ও দুই শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটি উদ্ধার করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.